Sunday, June 27, 2021

Featured


প্রাপ্তি ম্যাগাজিনের বর্ষাকালীন সংখ্যার প্রচ্ছদ
 

Saturday, June 26, 2021

ফারহানা হৃদয়িনীর লেখা "এক বর্ষার কবিতা"

                                                                             

 কবিতা

 এক বর্ষার কবিতা

ফারহানা হৃদয়িনী 

আকাশে মেঘ জমলে বুকের মধ্যে আনচান

তুমি কিগো বৃষ্টি ভেজা আমার পাখির গান?

অবিরাম বৃষ্টি ঝরছে আজকে সারাদিন

মেঘ বলেছে তোমার কাছে আমার ভীষণ ঋন।


ভালোবাসার অপরাধে তুমি বৃষ্টি বন্দী

শুনছো? এসো করি প্রেম কাব্যের সন্ধি।

আজ তোমাকে মুগ্ধ করতে লিখছি কবিতা

তোমায় দেব আলতো আদর কাঙ্খিত উষ্ণতা।


ঘোর আঁধার, ঘনিয়েছে মেঘ আমার বুকের মাঝারে,

তোমায় ছেড়ে দূরে থাকা, সে যে বেজায় সাজারে।

তোমায় আজ ভিজিয়ে দেব কদম জানে সে কথা,

কাদা, মাটি, জল সব মিলে হবে এক বর্ষার কবিতা।


আজ ছলছলিয়ে বর্ষা নামুক গভীর  প্রেমে,

কিছুটা জল জমুক না হয় ভালোবাসার ফ্রেমে।

এই পৃথিবীর সব কোলাহল আজ যাকনা থেমে,

 দুটি মনের অনন্তপ্রেম সরোবরে থাকুক জমে।


করোনা হলে যে উপায়ে ঘরোয়া চিকিৎসা নিবেন

 




গলা ব্যথা-ই হউক বা কাশি হউক বা সর্দি জ্বর হউক নিয়ে নিন এ পদ্ধতিতে চিকিৎসাঃ---

১) লেবু, আদা, তেজপাতা, লং, এলাচি, দাড়চিনি, একটি পরিস্কার ডেকচিতে পানিতে ফুটাতে থাকুন ১৫ মিনিট। সাথে আস্তা লেবু ২টা।

২) ফুটানো চলাকালে নিরাপদ দূরত্বে থেকে গরম বাষ্প

নাক দিয়ে লম্বা টেনে মুখ দিয়ে বের করতে হবে কমপক্ষে

৫ মিনিট। এভাবে দৈনিক ৪ থেকে ৫ বার গ্রহন করুন।


৩) তারপর এই ফুটন্ত লেবু, আদা, তেজপাতা ইত্যাদির

মিক্স গরম পানি চা'য়ের মতো করে ১ ঘন্টা পরপর পান করতে থাকুন।


৪) নাপা এক্সটেন্ড জাতীয় ঔষধ খেতে পারেন।


৫) ফুসফুসকে ভাল রাখার জন্য বাসায় বা বাসার বারান্দায় বসে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাসের ব্যয়াম করুন কমপক্ষে দৈনিক দু'বার। নাক দিয়ে লম্বা নিশ্বাস গ্রহন করুন যতোবেশী নিতে পারেন নিন তারপর যতোক্ষণ আটকিয়ে রাখতে পারেন রাখুন। তারপর মুখ দিয়ে আস্তে আস্তে দম ছাড়ুন। এভাবে ১০ বার করুন।

৬) আদা কেটে সামান্য লবন দিয়ে প্লেটে রাখুন। একটু পরপর মুখে দিন।

৭) গরম দুধ, গরম চা, কফি গ্রিন টি আধা ঘন্টা পর পর পান করুন। কোনভাবেই গলা শুষ্ক রাখা যাবেনা।

আপনার 'কী রোগ হলো' আপনি বাঁচবেন কি বাঁচবেননা

ভুলেও এসব ভাবনা মাথায় প্রশ্রয় দিবেন না।

মনে রাখবেন মনোবলই হচ্ছে আসল কথা। বনের বাঘে খায়না মনের বাঘে খায়। মনোবল হারালে রোগ প্রতিরোধ

ক্ষমার কমে যায়, তাই মনোবল চাংগা রাখার জন্যে আপনার

যা ভালো লাগে তাই করবেন।


উপরোক্ত পদ্ধতিতে আপনি ২ দিন চিকিৎসা নিলে এটা

পরীক্ষিত সত্য যে তৃতীয় দিনের দিন আপনার করোনা

ভাইরাস কোভিড-১৯ পজিটিভ নেগেটিভ হতে বাধ্য।

ইনশাআল্লাহ। আপনি সুস্থ হয়ে অবশ্যই এটি শেয়ার করে

অন্যকে সুস্থ হতে সহযোগিতা করুন।

আল্লাহ আপনার আমার সবার সহায় হোন। আমিন।

┈┉┅━❀🍃🌸🍃❀━┅┉┈

কুরবানি ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত?

  

এই প্রশ্নের উত্তর অনেক ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিও জানেন না। এছাড়া কুরবানি সংক্রান্ত অন্যান্য মাসয়ালাও না জানার ফলে দারুণ ত্যাগ-তিতিক্ষা থাকার পরও অনেকের কুরবানি মহান আল্লাহর দরবারে কবুল হয় না। আসুন জেনে নেই কুরবানির প্রয়োজনীয় মাসয়ালা।



ইসলাম ধর্মে কুরবান একটি গুরূত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক সামর্থবান ব্যক্তির ওপর কুরবানি করা ওয়াজিব। যে ব্যক্তির সামর্থ রয়েছে কিন্তু কুরবানি করলো না তার জন্য কঠিন তিরস্কার করা হয়েছে।

হাদিস শরিফে এসেছে, হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু সে কুরবানী করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। (আত-তারগিব ওয়া আত-তারহিবঃ ২/১৫৫)

সামর্থ্যবান ব্যক্তির সংজ্ঞাও ইসলামি শরীয়াতে দেয়া হয়েছে। ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যে ব্যক্তি ‘নেসাব’ পরিমাণ সম্পদের মালিক হবেন, তাঁর ওপরেই কুরবানি ওয়াজিব হবে। উল্লেখ্য, এই নেসাব পরিমাণ সম্পদ তাঁর কাছে এক বছর থাকা ওয়াজিব নয়। বরং কুরবানির তিন দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কুরবানি ওয়াজিব হবে। (রদ্দুল মুহতারঃ ৬/৩১২)

কিভাবে আমরা ভ্যাট প্রতারণার শিকার হচ্ছি

 


 গেছিলাম কাপড় কিনতে... পছন্দ করে দাম দেওয়ার সময় দেখি দামের সাথে ১৫% ভ্যাট যোগ করেছে।

সাথে সাথে ধরলাম, এই ভ্যাট কিসের?

- এটা সরকারকে দিতে হয়।

- ঠিক আছে। আপনাদের ভ্যাট নাম্বার কত?

একটা নাম্বার দেখাল লোকটা।

এবার আমি বললাম, মুসক ১১ ফর্ম অর্থাৎ ভ্যাট চালান দেন।

সেলসম্যান অবাক।

আবার বললাম, কি হল? আমি সরকারকে ভ্যাট দিচ্ছি, আর সরকার আমাকে এর রিসিপ্ট দিবে না? যান, নীল রঙয়ের ভ্যাট চালানটি নিয়ে আসুন।

এরপর সে তাদের বসকে ডাকল। তিনি এসে,

- কি সমস্যা ভাই?

- সমস্যা তো আপনার। মুসক বিধিমালা ২০১২ অনুযায়ী আমি আপনার মাধ্যমে সরকারকে ভ্যাট দিলাম, আর আপনি আমাকে চালানের কাগজ তো দিলেন না।

- এটা তো নাই আমাদের কাছে?

- নাই মানে? তাহলে কোন আইনে আপনি আমার কাছে ভ্যাট আদায় করলেন? আপনার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া দরকার।

লোকটি চুপ। পরে ১৫% ভ্যাট ছাড়াই কাপড় দিল।

শুধু এটি নয় হাজার হাজার শপ, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি এভাবে ভ্যাটের নামে অর্থ আত্মসাৎ করছে। আর সরকারের হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে ঢুকাচ্ছে।

নিয়ম হল, যখনি কেউ আপনার বিলে ভ্যাট হিসেবে টাকা কেটে নিবে, সাথে সাথে সে আপনাকে একটি চালানের সরকারি কাগজ (নীল রঙয়ের) দিয়ে দিব। আপনি যে সরকারকে ভ্যাট দিলেন, আর সরকার যে বুঝিয়ে পেল সেটার প্রমাণ এটি। ভ্যাট নিবন্ধিত প্রত্যেক দোকান বা রেস্টুরেন্টে এই সরকারি কাগজ থাকে।

অনেক সময় শুধু প্রিন্ট করা বিল আমাদের দেয় যেখানে ভ্যাটের টাকার পরিমাণও উল্লেখ থাকে... কিন্তু এটি ভ্যাটের সরকারি কাগজ নয়। নীল রঙয়ের চালান কাগজটিই হল ভ্যাটের কাগজ।

কেউ যদি প্রিন্টেড বিলে ভ্যাট নিয়ে আলাদাভাবে এই চালান কাগজ না দেয়, তাহলে বুঝবেন সেই টাকা সেই প্রতিষ্ঠান নিজের পকেটে ঢুকালো, অথচ আপনি সরকারকে ঠিকই ভ্যাট দিলেন। খাবার রেস্টুরেন্টগুলোতে এই দুই নম্বরি কাজগুলো বেশি করে।

আবার অনেক প্রতিষ্ঠানের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারই নেই, তারাও অযথা ভ্যাটের নামে টাকা আদায় করে।

কেউ চালান কাগজ দিতে অস্বীকার করলে, তাকে আইনের কথা উল্লেখ করে আর ভ্যাট দিবেন না। বেশি তেড়িবেড়ি করলে এনবিআরে সরাসরি ফোন (16555) দিয়ে অভিযোগ করবেন।

আমরা কষ্টের ইনকামের টাকা থেকে প্রতিনিয়ত সরকারকে ভ্যাট দিচ্ছি কিন্তু সে টাকা সরকার পর্যন্ত যাচ্ছেই না, কারণ বেশিরভাগ লোকই এটা জানে না...আর এই সুযোগে এসব দুষ্ট লোকগুলো সরকারের হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে চোখের সামনে।





ঢাকা শহরের অসহনীয় গরমের কারণ

  



ভয়াবহ মিথেন গ্যাস নিঃসরণই কি অসহনীয় গরমে সেদ্ধ হবার কারণ?  


তাপমাত্রা চেক করে দেখি ৩৩ ডিগ্রি, কিন্তু অনুভব হচ্ছে ৪১ ডিগ্রি সেলসিয়াস হিসেবে। অর্থাৎ গ্রীষ্মের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৮ ডিগ্রি বেশি গরম আপনাকে পুড়িয়ে দিচ্ছে এই মুহুর্তে। কেন এমন হচ্ছে? প্রতিদিন সকালে ঘুম ভেঙ্গে নিজেকে একটা চুল্লীর ভেতর আবিষ্কার করি। ঘরের ভেতর গণগণে তাপ, ফ্যানের বাতাস যেন লু হাওয়া। অদ্ভুত হচ্ছে এই সেদ্ধ হওয়ার ব্যাপারটা দিনে রাতে সবসময়ই চলছে।  ঠোট ফেটে গেছে, গতকাল রক্ত বের হচ্ছিল। কিন্তু ঘাম নাই তেমন। স্রেফ মনে হচ্ছে ভেতরে সব জ্বলছে। এই যে অতিরিক্ত গরমে রীতিমত সেদ্ধ হচ্ছি আমরা, এর পেছনে সম্ভাব্য কারণগুলো নিয়ে কি ভেবেছি সেভাবে? 


না, বন ধ্বংস বা গাছপালা লাগানোর অনীহা কিংবা জলাশয়-নীচু জমি ভরাট করে কংক্রিটের জঞ্জাল তৈরি ইত্যাদি সকল কারণের ব্যাপারে বলছি না আপাতত। এগুলো তো আছেই, চলতেই থাকবে আমরা নিজেদের পুরোপুরি ধ্বংস না করে ফেলা পর্যন্ত। কিন্তু গত কমপক্ষে প্রায় তিন সপ্তাহ ধরে আরেকটা ভয়াবহ ঘটনা ঘটে ঘটে চলেছে আমাদের একদম সামনেই, সেটার ব্যাপারে বরাবরের মতই নিদারুণ উদাসীন আমরা। সেটার দিকেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম। 


বিশ্বখ্যাত ব্লুমবার্গ নিউজে গত ৮ এপ্রিল একটা খবর প্রকাশিত হয় GHGSat Inc-এর বরাত দিয়ে। সেখানে উল্লেখ করা হয়, স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকার কোন এক অংশ থেকে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিকর ভূমিকা রাখা গ্রীনহাউজ গ্যাসগুলোর একটা, মিথেন গ্যাসের একটা বিশাল নিঃসরণ চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ ঢাকার কোন এক অংশ থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে যা পৃথিবীর বায়ুমন্ডলে বাংলাদেশকে এই মুহুর্তে মিথেন গ্যাসের অন্যতম প্রধান কন্ট্রিবিউটর বানিয়ে দিয়েছে। 


তো বায়ুদূষণ নতুন কিছু না, আমেরিকা-চীন-ব্রাজিল-ভারত তো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী। এইটা এতো বড় ঘটনা কেন হচ্ছে? এমন প্রশ্ন মাথায় আসা অস্বাভাবিক না। মুশকিলটা হচ্ছে মিথেন গ্রীনহাউজ গ্যাসগুলোর মধ্যে অন্যতম প্রধান ডেডলিয়েস্ট গ্যাস, যা কিনা  গত দুই দশকে কার্বন ডাই অক্সাইড (যেটাকে উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয়) এর চেয়েও ৮৪ গুণ বেশি ক্ষতি করেছে পৃথিবীর বায়ুমন্ডলের। এই ঘ্রাণহীন বর্ণহীন গ্যাস সূর্যের যে তাপ পৃথিবীতে আসছে, সেটাকে পৃথিবীতেই ধরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, যা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে বহুগুণে এবং খুব দ্রুত। ফলে  বাড়তি তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, আমাদের মত সমুদ্র তীরবর্তী দেশের জন্য যা অনিবার্য অভিশাপ। ক্লাইমেট চেঞ্জের ফলে গ্লোবাল ওয়ার্মিং-এর মাধ্যমে এইভাবেই আমরা সমুদ্রে তলিয়ে যাওয়ার ভয়াবহ ঝুঁকিতে আছি। 


এখন মিথেন যেহেতু সূর্যের তাপটা পৃথিবীতে ধরে রাখে, ফলে যে স্থান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাসের উৎপত্তি ঘটবে, সেখানে গ্রীষ্মের গরমের সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অনুভূত হবে। সম্ভবত ঠিক সেটাই ঘটছে এখন। GHGSat Inc-এর Stephane Germain জানিয়েছেন, গত ১৭ এপ্রিল তাদের হুগো স্যাটেলাইট দেখিয়েছে যে এই মুহুর্তে বাংলাদেশের রাজধানী ঢাকার মাতুয়াইল ময়লার ভাগাড় থেকে প্রতি ঘন্টায় ৪০০০ কেজি মিথেন গ্যাস উৎপন্ন হয়ে বায়ুমন্ডলে মিশে যাচ্ছে, যা ১,৯০,০০০ গাড়ির বায়ুদূষণের সমান দূষণ। পৃথিবীর ১২টা মিথেন এমিসন হটস্পটের একটি বাংলাদেশ অনেক আগে থেকেই ছিল, কিন্তু স্রেফ একটা স্থান থেকে এই বিপুল পরিমাণে মিথেন নিঃসরণের উদাহরণ এই মুহুর্তে খুবই বিরল। জিএইচজিস্যাট অনেকদিন ধরেই বাংলাদেশের মিথেন হটস্পট নিয়ে কাজ করছিল, এই প্রথমবারের মত তারা পিনপয়েন্ট করতে পেরেছে নির্দিষ্ট কোন জায়গা থেকে মিথেন গ্যাস নিঃসরিত হচ্ছে। এখন গ্যাসের নির্গমণ এতই শক্তিশালী যে সেটা স্যাটেলাইটে ধরা পড়ার মত যথেষ্ট, এবং মোটামুটি অন্যান্য শিল্পোন্নত দেশের চাইতেও এই ক্লাস্টার অনেক বড়। 


যদিও স্টিফেন জানিয়েছেন, মাতুয়াইল থেকে নিঃসরণ অনেক বড় একটা মিথেন সোর্স, কিন্তু এরপরেও এটা পুরো শহরের উপরের বায়ুমন্ডলে এমন দীর্ঘস্থায়ী এবং বিশাল মিথেন নিঃসরণ এক্সপ্লেইন করার জন্য যথেষ্ট না। তারা এই বিশাল মিথেন উৎপত্তির সবগুলো উৎস খুঁজে বের করার জন্য মনিটরিং চালিয়ে যাচ্ছেন। ১৮১ একরের মাতুয়াইল ডাম্পিং স্টেশন বা মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে অফিশিয়ালিই প্রতিদিন ২৫০০ টন বর্জ্য এনে ফেলা হয়। দুই সিটি কর্পোরেশনে বাসাবাড়ীর ময়লা থেকে শুরু করে সবধরনের বর্জ্যের এপ্রোক্সিমেট এমাউন্টটা ছিল ৬০০০ থেকে ৭০০০ টন। এটা ২০১৮-২০১৯ সালের হিসেব। 


২০১৯ সালে তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে ছিল। প্রতিদিন ৭০০০ টনের উপরে এতো পরিমাণে বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত লোকবল বা ব্যবস্থা এবং জায়গা না থাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছিল এই বিপুল বর্জ্য কাজে লাগাতে এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৭২৫ কোটি টাকা ব্যয়ে ‘মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণসহ ভূমি উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়ন করবে। এরজন্য ৮১ একর ভূমি অধিগ্রহণ করার কার্যক্রমও চূড়ান্ত অবস্থায় ছিল। ২০১৯ সালে এ নিয়ে একটা সংবাদে বিস্তারিত যা জানলামঃ 


"জানা গেছে, ডিএসসিসি এলাকা থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ টন বর্জ্য উৎপাদন হচ্ছে। নতুন করে ওয়ার্ড যুক্ত হওয়ায় এর পরিমাণ আরও বেড়েছে। এদিকে বর্জ্য ফেলার স্থান মাতুয়াইল ল্যান্ডফিলেও পর্যাপ্ত সংকুলান নেই। এ অবস্থায় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে দক্ষিণ সিটি কর্পোরেশন মাতুয়াইলে বড় ধরনের একটি দগ্ধকরণ প্লেস নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে পৃথক দুটি ভাগ থাকবে। একটিতে সাধারণ বর্জ্য এবং অন্যটিতে ইলেকট্রনিক বর্জ্য দগ্ধ করা হবে। ইলেকট্রনিক বর্জ্য পোড়ানোর পর যে নির্যাস থাকবে, তা দিয়ে কয়লা জাতীয় দ্রব্য উৎপাদন করা হবে জ্বালানির কাজে। পাশাপাশি বর্জ্য দগ্ধকরণ প্রক্রিয়ায় যে তাপ বা শক্তি উৎপাদন হবে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে।"


তৎকালীন মেয়র সাঈদ খোকন সংসদে বাজেট বক্তৃতায় জানিয়েছিলেন, মাতুয়াইল ল্যান্ডফিল সম্প্রসারণে  ভূমি অধিগ্রহণ চূড়ান্ত পর্যায়ে আছে এবং এই প্রকল্পের আওতায় ল্যান্ডফিলের বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে। সেক্ষেত্রে এতোদিনে সেটা বাস্তবায়ন হয়ে যাবার কথা। আর তাহলে বর্জ্য পোড়ানোর কার্যক্রমও শুরু হয়ে যাওয়ার কথা। এই বিপুল পরিমাণ বর্জ্য পোড়ানোর ফলে ঘন্টায় ৪০০০ কেজি মিথেন উৎপন্ন হচ্ছে কিনা বা এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা এগুলো বিস্তারিত তদন্ত ও নীরিক্ষা খুব জরুরি। কারণ মাতুয়াইল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে জাইকার সহায়তায় অন্যান্য গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা থাকলেও কি পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে সেটার ডাটা রাখা হয় না। 


আমাদের পরিবেশমন্ত্রী ব্লুমবার্গকে জানিয়েছেন, মাতুয়াইল থেকে বিপুল পরিমাণে মিথেন নিঃসরণের ব্যাপারে তিনি জেনেছেন এবং ইতিমধ্যে একটা টেকনিক্যাল কমিটি গঠন করেছেন বিস্তারিত জানার জন্য এবং কিভাবে এই মিথেন নিঃসরণ কমানো যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে। কমিটির এক মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দেবার কথা। মুশকিল হচ্ছে আমাদের দেশের তদন্ত কমিটির তদন্তে অনেকক্ষেত্রেই কয়েক জনম পেরিয়ে যায়, যথাসময়ে তদন্ত শেষ হবার মত অত্যাশ্চর্য ঘটনা ঘটলেও তদন্ত রিপোর্ট আমলে নিয়ে বাস্তবায়নের মত অসম্ভব ঘটনা প্রায় কখনই ঘটে না বললেই চলে।

সেজন্য দরকার ছিল মিডিয়ার প্রেশার। পত্রিকায় খবর, নিউজ চ্যানেলে নিউজ, বিস্তারিত এবং প্রতিদিন ফলোআপ, প্রেশারে রাখা। আপনার দেশ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দুর্যোগপ্রবণ দেশগুলোর একটা, গ্লোবাল ওয়ার্মিং-এ যে দেশের অর্ধেকেরও বেশি আগামী ৫০ বছরের মধ্যে ডুবে যাওয়ার আশংকার কথা উঠে এসেছে গবেষণায় বারবার, যে দেশ দুনিয়ার ১২টা মিথেন গ্যাস নিঃসরণের হটস্পট, যে দেশ শিল্পক্ষেত্রে কার্বন নিঃসরণ ইনডেক্সে ১১১টা দেশের মধ্যে ৯৫তম, যেখানে কমপক্ষে টানা ৩ সপ্তাহ ধরে স্যাটেলাইট ঘন্টায় ৪০০০ কেজি মিথেন নিঃসরণের বিপর্যয়ের খবর জানাচ্ছে, যে মিথেন কার্বন ডাই অক্সাইডের চেয়েও ভয়াবহ। যে খবর আন্তর্জাতিক মিডিয়ায় আসছে, টানা ৩ সপ্তাহ ধরে প্রতি সপ্তাহেই একবার করে ফলো আপ করা হচ্ছে, এমনকি সেই পর্যবেক্ষণ প্রতিষ্ঠান নিরলস মনিটরিং চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে,  সেই দেশের একটা মিডিয়াতেও এতো বড় খবরটা আসলো না, কোন সংবাদমাধ্যম এই ঘটনায় ন্যুনতম একটা রিপোর্ট করার মত গুরুত্বপূর্ণ মনে করলো না, এটা নিদারুণ হতাশার। আফসোসের। 

জানি অন্য আরো হাজারটা গুরুত্বপূর্ণ  ইস্যু আছে এই মুহুর্তে, কিন্তু কোনভাবে কি তার ভেতরেও এই ইস্যুটা নিয়ে কিছু কথা বলা যায়? সংবাদমাধ্যম কি অন্তত একবার হলেও এই ভয়াবহ মিথেন বিপর্যয়ের ইস্যুটা তুলে ধরবে? গ্লোবাল ওয়ার্মিং-এ সমুদ্রে দেশ ডুবে যাওয়ার আগে গনগনে তাপে যে ফুল বয়েল হয়ে যাচ্ছি আমরা, টের পাচ্ছি?